শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

ইংলিশ অলরাউন্ডারকে দলে ভেড়াল সিলেট, সৌম্যকে নিয়ে নোয়াখালীর বার্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্রিকেটের সম্ভাবনাময় এক তরুণ হিসেবে ধরা হয় ব্রুকসকে। ভাইটালিটি ব্লাস্টে ওয়ারউইকশায়ারের হয়ে খেলেন তিনি। সর্বশেষ এই টুর্নামেন্টে ব্যাট ও বল হাতে বেশ আলো কেড়েছেন ২৪ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ এবং লিস্ট ‘এ’ ক্রিকেট ২৮ উইকেট ব্রুকসের। ২৮ টি-টোয়েন্টিতে তরুণ অলরাউন্ডারের শিকার ১৮ উইকেট। ব্যাটিংয়ে সব ফরম্যাট মিলিয়ে দুই হাজারের বেশি রান করেছেন। বিপিএল দিয়েই প্রথমবার ফ্র‍্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন ইংলিশ এই তরুণ।

এদিকে, পারিবারিক কারণে বিপিএলের আগে দেশের বাইরে যেতে হয়েছে সৌম্য সরকারকে। গুঞ্জন আছে, বিপিএলের শুরুর কয়েকটি ম্যাচ মিস করতে পারেন তিনি। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিল সৌম্যর দল নোয়াখালী এক্সপ্রেস। এক প্রেস বিজ্ঞপ্তিতে সৌম্যকে নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছে দলটি।

বিজ্ঞপ্তিতে তারা জানায়, ‘পারিবারিক কারণে সৌম্য সরকার এখন দেশের বাইরে আছেন। তিনি বিপিএল ২০২৫-২৬ মৌসুম শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন।’এবারের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন সৌম্য। নিয়মিত কোনো অধিনায়ককে নিলাম থেকে কিনতে না পারায় সৌম্যকে দলটির অধিনায়ক করা হতে পারে বলেও শোনা যাচ্ছে।

নিলাম শেষে দলটির কোচ খালেদ মাহমুদ সুজনও সেই ইঙ্গিত দিয়েছিলেন৷ গণমাধ্যমকে সৌম্যও জানিয়েছেন, দায়িত্ব নিতে আগ্রহী। তবে শেষ মুহূর্তে সৌম্য বিপিএলের শুরুর ম্যাচগুলো মিস করলে অধিনায়কত্বও চলে যেতে পারে অন্য কারো কাছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit