বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ আইজিপি হিসেবে আজ বাহারুলের শেষ দিন? পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানাল ভারত ও চীন পাক ব্রিগেড নিয়ে ট্রল বলি অভিনেতাদের চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করে ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্রেসিডেন্ট ট্রাম্পের বোর্ড অব পিসের সদস্যপদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল মেক্সিকো চেক বাউন্স বিতর্কের মাঝেই রাজপালকে সাইনিং করাচ্ছেন বিজেন্দ্র সিং যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না: খামেনি ৩ দিন পর শেয়ারবাজারে হাজার কোটি টাকার নিচে লেনদেন ‘দ্য গডফাদার’খ্যাত অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডুভাল আর নেই

ইউক্রেন আলোচনা নিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্পের দূত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আগামী সোমবার (১৫ ডিসেম্বর) জার্মানির বার্লিনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে। শুক্রবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। খবর বিবিসির। রাশিয়ার সঙ্গে কিয়েভের যুদ্ধের অবসান ঘটাতে একটি পরিকল্পনার জন্য ওয়াশিংটন চাপ বাড়ানোর মধ্যেই এ বৈঠক হচ্ছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের তথ্য সঠিক।

বিশেষ দূত স্টিভ উইটকফ শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।জার্মান সরকারের পক্ষ থেকে গতকাল শুক্রবার জানানো হয়েছে যে, আগামী সোমবার বার্লিনে নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এর কয়েক দিন আগেই ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছিলেন যে তারা ট্রাম্পের মূল ২৮ দফা শান্তি প্রস্তাবের ওপর ভিত্তি করে একটি হালনাগাদ পরিকল্পনা ওয়াশিংটনে পাঠিয়েছেন।

 

 

কিউএনবি/মহন/১৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit