বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধারে সক্ষম হয়েছে: ডিএমপি কমিশনার বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেহবাজের তদন্তের নির্দেশ / খেলতে গিয়ে রান্না করে খেলেন পাকিস্তানের খেলোয়াড়রা! চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু পাকিস্তানের সাথে দ্বন্দ্বের জেরে ভারত থেকে সরে যেতে পারে বিশ্বকাপ! গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার দাপুটে জয় সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আ.লীগ নেতার জামিন বিভিন্ন এলাকায় আ.লীগ কার্যালয় খোলার সাহস কোথায় পেল, প্রশ্ন মঞ্জুর রমজানের ঠিক আগে আল-আকসা মসজিদের ইমাম গ্রেফতার ইমরানের পরিবারকে হুমকি দিচ্ছেন নাকভি!

পাক ব্রিগেড নিয়ে ট্রল বলি অভিনেতাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ Time View

বিনোদন ডেস্ক : টি-২০ বিশ্বকাপে সব মিলিয়ে ৯ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এর মধ্যে আটবারই ভারত জিতেছে। রবিবার কলম্বোয় ম্যাচ শুরুর আগে অনেকেই মনে করছিলেন, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বেশি সময় পেয়েছে পাকিস্তান। তারা ম্যাচে অ্যাডভান্টেজ পাবে। টসও জেতেন পাক অধিনায়ক। কিন্তু ইশান কিষানের ৭৭ রানের দুরন্ত ইনিংসে কার্যত উড়ে যায় পাকিস্তান। আবার বিশ্বকাপের মঞ্চে পরাস্ত পাক দল। টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপের সুপার এইট একেবারে নিশ্চিত করে ফেলেছেন মেন ইন ব্লুরা।

গ্রুপপর্বে ৬১ রানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছেন ইশান কিষানরা। দুর্ধর্ষ জয়ের পর ইশান কিষানদের প্রশংসায় ভরিয়ে দিয়েছে বলিউড। বর্ষীয়ান অভিনেতা অনুপম খের, আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে একের পর এক তারকা ভারতের দাপুটে পারফরম্যান্সে সবাই মুগ্ধ। পর্দায় সিংহমের দাপট দেখান। সেই অজয় দেবগন সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন— আমাদের দলটা দারুণ। ম্যাচ জেতাকে খুব সহজ একটা বিষয় করে তুলেছে। কী অসাধারণ খেলছে। 

ইনস্টাগ্রামে ম্যাচের ভিডিও শেয়ার করে অনুপম খের লিখেছেন— হর হর মহাদেব। ‘মিস্টার ইন্ডিয়া’ অনিল কাপুরও ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন— এভাবেই খেলতে হয়। ভারতীয় দলের জন্য গর্বিত। এদিকে সিনেমার প্রচারের ফাঁকেও ভারত-পাক ম্যাচে চোখ রাখতে ভোলেননি সিদ্ধান্ত চতুর্বেদী। অন্যদিকে ম্যাচ জয়ের পর পাকিস্তানকে খোঁচা দিতেও ভোলেননি অভিনেতা বিবেক ওবেরয়। বিখ্যাত বিজ্ঞাপন মওকা মওকা প্রসঙ্গ তুলে কটাক্ষ করে অভিনেতা বলেছেন—এবারের মওকাও (সুযোগ) হাতছাড়া হলো। ইশানের দানবীয় ইনিংস, বুমরাহ-হার্দিকের দুরন্ত বোলিং— পুরো ম্যাচজুড়ে আমি শুধু চিৎকার করে গেছি। আমাদের মেন ইন ব্লু আরও শক্তিশালী হয়ে উঠুক।

অভিনেতা অর্জুন রামপাল ও পরেশ রাওয়ালও ভারতের জয়ে সেলিব্রেশনে মেতে উঠেছেন। পাক ব্রিগেডকে সবচেয়ে বেশি কটাক্ষ করেছেন আয়ুষ্মান খুরানা। তিনি বলেন, ‘৮-১। টুর্নামেন্টের যে ম্যাচটা নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা ছিল, সেটাই সবচেয়ে বেশি একপেশে হয়ে গেল।’ আইপিএল টিমগুলোর কাছেও হেরে ভূত হবে পাক দল বলে ধারণা বলিউডের।

 

 

কিউএনবি/খোরশেদ/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit