শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

কলকাতায় একই ফ্রেমে বন্দি মেসি ও শাহরুখ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : শুক্রবার কলকাতা দিয়ে শুরু হয়েছে লিওনেল মেসির ভারত সফর। এই সফরের প্রথম দিনেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মেসি ও শাহরুখ খানের সাক্ষাৎ। দুই ভিন্ন জগতের মহাতারকার মুহূর্তে মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি বন্ধ দরজার অনুষ্ঠানে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দে পল। অতিথি ও আয়োজকদের সামনে তারা শাহরুখের সঙ্গে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন। মেসির গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫-এর প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল এই সাক্ষাৎ। কলকাতায় মেসির কর্মসূচি জুড়ে রয়েছে নানা আয়োজন। সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে।

এই উপলক্ষে সল্ট লেক স্টেডিয়ামের কাছে মেসির ৭০ ফুট লোহার মূর্তি বসানো হয়েছে। মূর্তিটি দেখতে সকাল থেকেই মানুষের ঢল নামে। মেসি ইতোমধ্যেই এই মূর্তি উদ্বোধন করেছেন। নিরাপত্তা ও আয়োজনের কারণে মেসি সরাসরি মূর্তির উদ্বোধন করেননি। আয়োজকদের মতে, তিনি ভার্চুয়ালি এই উদ্বোধন করবেন। মূর্তিকে ঘিরে অনুষ্ঠান চলছে এবং সেখানে ভক্তদের উপস্থিতি বাড়ছে। এক দশকেরও বেশি সময় পর এটি মেসির প্রথম ভারত সফর। বিশ্বকাপজয়ী এই অধিনায়ক কলকাতার পর দেশের আরও কয়েকটি শহরে যাবেন। এই সফর ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

 

 

কিউএনবি/মহন/১৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit