শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

আজ ঢাকায় আসছেন শোয়েব আখতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ Time View

ক্রীড়া ডেক্স : এবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, আজ তিনি বাংলাদেশে আসছেন। ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ বলেন, ‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। তবে বিপিএলের সময় তিনি ঢাকায় থাকবেন কিনা, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।’ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। 

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পুরো মৌসুমে খেলার জন্য নয়জন পাকিস্তানি ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। এর ফলে তারা ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারবেন। বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি এবার দলে নিয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। কিন্তু শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য তাদের সবার খেলার বিষয়টি নিশ্চিত নয়।

 

 

কিউএনবি/মহন/১৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit