মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

আজীবন সম্মানায় ভূষিত রেখা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় চলছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর। এবারের আসরে সিনেমায় অসামান্য অবদানের জন্য আজীবন সম্মানায় ভূষিত হয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী রেখাকে। ভারতীয় সিনেমায় তার দীর্ঘ ও সমৃদ্ধ যাত্রার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়। 

এর আগে ‘সিনেমার প্রতি ভালোবাসা’-এই স্লোগান নিয়ে জেদ্দায় বসেছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের পঞ্চম আসর এটি। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের নানা দেশের ১১১ সিনেমা এবারের আয়োজনে প্রদর্শিত হচ্ছে। অভিনেত্রী রেখা ৭ ডিসেম্বর উৎসবে উপস্থিত ছিলেন।

এই উপলক্ষে ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত তার কালজয়ী চলচ্চিত্র ‘উমরাও জান’ এর বিশেষ প্রদর্শনী হয়। সিনেমাটি দেখানো হয়েছে ট্রেজার স্ট্যান্ড  সেকশনে। যেখানে ইতিহাসে বিশেষ ছাপ রেখে যাওয়া, পুনরুদ্ধার করে পুনরায় প্রদর্শিত সিনেমাগুলো স্থান পায়। 

প্রদর্শনীর সময় প্রেক্ষাগৃহ ছিল দর্শকে উপচে পড়া। দর্শক, গণমাধ্যমকর্মী এবং আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনরা দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক মুজাফফর আলী। পাশাপাশি স্মরণ করা হয় প্রখ্যাত সুরকার খয়্যাম–এর পরিবারকে। যার সঙ্গীত এই চলচ্চিত্রে অনন্য মাত্রা যোগ করেছিল। 

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রেখা বলেন, আমি খুব বেশি কথাবার্তা বলি না। ‘উমরাও জান’-এ আমার সংলাপও চোখের ভাষায় প্রকাশ পেয়েছিল। মা সবসময় বলতেন—নিজের অর্জন নিয়ে কথা বলো না, এমন জীবন বেছে নাও, যা দেখে মানুষ কিছু শিখতে পারে। আমি বুঝেছি কী করা উচিত নয়। তাই এই উৎসবে আসার সুযোগ হাতছাড়া করিনি।’ 

তিনি আরও বলেন, নীরবতার শক্তি শব্দের চেয়েও বেশি। আজকের এই মুহূর্ত আমি উৎসর্গ করছি আমার ভক্ত, বন্ধু ও পরিবারকে। সবকিছু শব্দে নয়, ভালোবাসায় ঘটে—আর সেই ভালোবাসা নীরব হয়েও প্রবল। ‘উমরাও জান’ মুক্তি পেয়েছিল ১৯৮১ সালের ২ জানুয়ারি। ২০২৫ সালের ২৭ জুন ছবিটি ফোকে রিস্টোরড ভার্সনে পুনরায় মুক্তি পায়।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit