বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

‘ধুরন্ধর’ নিয়ে প্রশংসা করলেও ছবির রাজনীতি নিয়ে দ্বিমত হৃতিকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : বলিউড বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। ছবিটি নিয়ে উচ্ছ্বসিত সাধারণ দর্শক থেকে তারকারাও। এবার ‘ধুরন্ধর’কে প্রশংসায় ভাসালেন হৃতিক রোশন। এরসঙ্গে নিজের দ্বিমতের জায়গাও তুলে ধরলেন অভিনেতা। 

ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ধুরন্ধর’ দেখার অভিজ্ঞতা ভাগ করে হৃতিক লেখেন, আমি সিনেমাকে ভালোবাসি। সেই সব মানুষকে ভালোবাসি, যারা শিখরে পৌঁছেও কাহিনির কাছে নিজেকে সঁপে দেন, যা বলতে চাইছেন, তা পর্দায় ফুটে না ওঠা পর্যন্ত সেই কাহিনিই তাদের চালনা করে। ‘ধুরন্ধর’ তেমনই এক উদাহরণ। গল্প বলার ধরন দারুণ।

ছবিতে যে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে তার সঙ্গে দ্বিমত প্রকাশ করে অভিনেতা আরও লেখেন, আমি হয়তো (ছবির) রাজনীতির ব্যাপারে দ্বিমত পোষণ করি। বৈশ্বিক নাগরিক হওয়ার দরুণ চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমাদের কী দায়িত্ব পালন করা উচিত, তা নিয়ে তর্কবিতর্কেও যেতে পারি আমি। কিন্তু সিনেমার শিক্ষার্থীর হিসেবে যা শিখলাম, তা এড়িয়ে যেতে পারি না। অসাধারণ!

‘ধুরন্ধর’ ছবির প্রেক্ষাপট হিসেবে রাখা হয়েছে, ২৬/১১ মুম্বাই হামলা এবং কংগ্রেস নেতৃত্বাধীন সে সময়ের সরকারকে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের অনুগামী হিসেবে পরিচিত আদিত্য ধরের এই ছবিও ‘প্রোপাগান্ডা’ বলে দাবি উঠতে শুরু করেছে। সেই আবহেই হৃতিকের এই পোস্ট বিতর্ক আরও উসকে দিল বলে মনে করছেন অনেকে।

আদিত্য ধর এর আগে ‘উরি’, ‘আর্টিকেল ৩৭০’র মতো ছবি বানিয়েছেন। নিজের ছবিতে উগ্র জাতীয়তাবাদ তুলে ধরেন তিনি, এমন সমালোচনাও শোনা গিয়েছে। তবে বিতর্ক সত্ত্বেও বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। প্রথম সপ্তাহেই ১০০ কোটি রুপির ব্যবসা করে ছবিটি।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit