বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

‎২৭ লাখ টাকার স্বর্ণ কাতান শাড়ি জব্দ, লালমনিরহাটে বিজিবির বড় সাফল্য

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎​সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে একটি বিশাল সাফল্য অর্জন করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির চালান জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়ির সিজার মূল্য ২৭ লক্ষ ২০ হাজার টাকা।
‎​
‎​বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ১৫ বিজিবি ক্যাম্পে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এর আগে বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব ভোটহাট এলাকায় বাগভান্ডার বিওপি ক্যাম্পের টহলদল বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

​বিজিবি পূর্বেই জানতে পারে যে, চোরাকারবারীরা ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির একটি বড় চালান সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। এই গোপন তথ্যের ভিত্তিতে টহলদল বিজিবি সদস্যরা কৌশলগতভাবে সীমান্তবর্তী ওই এলাকায় ওত পেতে থাকে। ​রাত সাড়ে ১২টার টহলদল সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে মালামালসহ দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে। কিন্তু বিজিবি সদস্যদের কাছাকাছি দেখে চোরাকারবারীরা দ্রুত তাদের সাথে থাকা বস্তাগুলো ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।

‎​পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোট ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়। ১৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জব্দকৃত এই বিপুল পরিমাণ শাড়ির সিজার মূল্য ২৭ লক্ষ ২০ হাজার টাকা নির্ধারণ করেছে। ​১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আন্তঃসীমান্ত চোরাচালান পুরোপুরি বন্ধ করতে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতিতে তৎপর রয়েছে।

সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ​জব্দকৃত এই শাড়িগুলো আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তীতে শুল্ক বিভাগে জমা দেওয়া হবে। তাদের এরকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit