বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নায়িকা হওয়ার লালসা আমার নেই : অহনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরছেন ওপার বাংলার অভিনেত্রী অহনা দত্ত। মাস ছয়েক আগে মা হয়েছেন এই অভিনেত্রী, তাই ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘মিশকা সেন’-এর মতো আলোচিত খলনায়িকার চরিত্রে দর্শক তাকে দেখতে পাওয়া যায়নি। মেয়ের বয়স ছয় মাস পেরোতেই আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। তবে এবার তার প্রত্যাবর্তনের চরিত্রটি কেমন হবে, সেই কৌতূহল ছিল দর্শকদের মনে। ইতোমধ্যেই তার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-এর প্রোমো মুক্তি পেয়েছে। এরপরই প্রশ্ন উঠেছে, এবারও কি অহনাকে কোনো নেতিবাচক বা খলনায়িকার ভূমিকায় দেখা যাবে?

সম্প্রতি এ বিষয়ে অভিনেত্রী অহনা দত্ত বলেন, ‘সত্যি কথা বলতে এখনও পর্যন্ত যা শুট করেছি, তাতে আমার তেমন কিছু মনে হয়নি। চরিত্রটি সম্পর্কে ভালো করে ব্রিফিং নেই আমার কাছে, আরও কয়েক দিন গেলে বিষয়টি পরিষ্কার হবে।’তার কথায়, ‘মুখ্য চরিত্র না হলে ধারাবাহিক করব না, এমনটা কখনও ভাবিনি। তাছাড়া নায়িকাদের অনেক চাপ থাকে। মেয়েকে রেখে অত চাপ আমি হয়তো নিতে পারব না। তাই অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। নায়িকা হওয়ার লালসা আমার নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একটা নির্দিষ্ট সময়ে আমাকে বাড়ি ফিরতেই হবে। আমি অভিনেত্রী হতে চাই, নায়িকা নয়। নামভূমিকা নিয়ে আমার কোনো লালসা নেই।

 

 

কিউএনবি/মহন/১১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit