বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই নতুন চমক। রূপ আর অভিনয় দক্ষতার দিয়ে যেমন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব। এবার একেবারে নতুন অবতারে ধরা দিলেন এই গুণী অভিনেত্রী, যা দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা।সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া। এই ছবিগুলোতে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল একেবারেই ভিন্ন। অভিনেত্রীর পরনে দেখা যায় পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ, যার সঙ্গে তিনি পরেছেন ধূসর রঙের জিন্স। ঐতিহ্য আর আধুনিকতার এই ফিউশন লুকে জয়া যেন নজর কেড়েছেন সবার।

শেয়ার করা ছবিতে দেখা যায়, কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ রোদচশমা তাকে দিয়েছে এক দারুণ আভিজাত্যপূর্ণ লুক। হাতে পরেছিলেন পাথরের তৈরি চুড়ি ও বালা। তবে এই পুরো লুকের সবচেয়ে বড় চমক ছিল তার হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল। নায়িকা সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনও আপেল হাতে ধরে, আবার কখনও মাথায় ব্যালেন্স করে, এমনকি কখনও ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন। এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে লেখেন, ‘আপেল হয়ো না।’জয়ার এই ব্যতিক্রমী ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বাক্স। কেউ লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘লাভ অফ মাই লাইফ।’ অনেকে মজা করে আবার লিখেছেন, ‘পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।’ 

 

 

কিউএনবি/মহন/১১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit