বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভারতকে হারানোর পুরস্কার হাতে পেলেন হামজারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

ক্রীড়া ডেক্স : এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজা চৌধুরীরা। গত ১৮ নভেম্বর হোম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২২ বছর পর এমন কীর্তি গড়ায় হামজাদের দুই কোটি টাকা পুরস্কার দেন বুধবার পদত্যাগ করা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার আগে দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান ও বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন চেকগুলো বুঝে নেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশিক্ষণ) লাবণী চাকমার কাছ থেকে। ভারতের বিপক্ষে ম্যাচে দলে থাকা ২৩ ফুটবলার, প্রধান কোচ হাভিয়ের কাবরেরা, ম্যানেজার আমের খান সাত লাখ টাকা করে এবং কোচিং স্টাফের অন্য পাঁচ সদস্য পাঁচ লাখ টাকা করে পেয়েছেন।

এদিকে কোনো অর্থপুরস্কার পাননি দলের জন্য নিবেদিতপ্রাণ স্বল্প আয়ের মো. মহসিন। দলের ভিডিও অ্যানালিস্ট নাসিফ ইসলামও বঞ্চিত হন। টিম অ্যাটেনডেন্ট, ভিডিও অ্যানালিস্টের পাশাপাশি মিডিয়া ম্যানেজার ও টিম ডাক্তারও পুরস্কারের তালিকায় নেই। এ বিষয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘বাফুফে থেকে ৪০ জনের তালিকা দেওয়া হয়েছিল। ভারত ম্যাচের আগে ইব্রাহিমসহ আরও কয়েকজন ক্যাম্পে ছিল। তাদের নামও তালিকায় ছিল। তারা দলের অংশ। আমরা আজ (গতকাল) এনএসসিতে ৩০ জনের চেক পেয়েছি।’ জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, ‘যারা ভারত ম্যাচে দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং অবদান রেখেছে তাদেরকেই মন্ত্রণালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারকরা বিবেচনা করেছেন।’

 

 

কিউএনবি/মহন/১১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:৩৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit