শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

এক রাতে ২ রেকর্ড হারালেন এমবাপ্পে!

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে এক রাতে কিলিয়ান এমবাপ্পের দুই রেকর্ড ভাঙলেন দুই উদীয়মান তারকা। যার একটি ভেঙেছেন বার্সেলোনার লামিন ইয়ামাল, অপরটি ভেঙেছেন বায়ার্ন মিউনিখের কিশোর প্রতিভা লেনার্ট কার।

স্পোর্টিং লিসবনের বিপক্ষে বায়ার্নের ৩-১ গোলের জয়ে নায়ক ছিলেন লেনার্ট কার। হ্যারি কেইন থাকলেও সবচেয়ে বড় গোলভরসার নাম হয়ে ওঠেন এই কিশোর ফরোয়ার্ড। তার গোলেই প্রথমবার এগিয়ে যায় বায়ার্ন।
আর সেই গোলেই লেনার্ট গড়লেন অনন্য এক রেকর্ড -চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সে টানা তিন ম্যাচে গোলের কীর্তি। বয়স মাত্র ১৭ বছর ২৯০ দিন। এতদিন এটি ছিল এমবাপ্পের দখলে, যিনি মোনাকো জার্সিতে ১৮ বছর ১১৩ দিন বয়সে করেছিলেন এই কীর্তি।
বার্সেলোনার ইয়ামালও বসে থাকলেন না। আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে গোল না করলেও জুলস কুন্দেকে দিয়ে করানো গোলেই ইতিহাস লিখলেন তিনি। ১৮ বা তার কম বয়সীদের মধ্যে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড এখন তার।
এমবাপ্পের ১৩ গোলে অবদানের রেকর্ড টপকে ইয়ামালের সংগ্রহ এখন ১৪ -সাত গোল, সাত অ্যাসিস্ট। যদিও ম্যাচ শেষে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা শুনতে হয়েছে, তবু রেকর্ডে রাতটি রঙিন করতে পেরেছেন এই তারকা।

 

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit