বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

দলে না নেওয়ায় ভারতে কোচকে হত্যাচেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : পন্ডিচেরিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ ভেঙ্কটরামনকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব পন্ডিচেরি মাঠের ভেতর নির্মমভাবে মারধর করা হয়েছে। অভিযোগ, তিন স্থানীয় ক্রিকেটার তাকে সৈয়দ মুশতাক আলি ট্রফির দলে না নেওয়ার জন্য দায়ী করে। ঘটনার পর পুলিশ তিনজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছে এবং তাদের ধরতে অভিযান শুরু করেছে। পুলিশ জানায়, সোমবার দুপুরের পর কোচ ভেঙ্কটরামন নেট সেশনে অনুশীলন দেখছিলেন। ওই সময় কার্তিকায়ান, অরবিন্দরাজ এবং সন্তোষ কুমারন নামে তিন ক্রিকেটার তার কাছে গিয়ে দলে না নেওয়ার বিষয়টি নিয়ে ঝগড়া শুরু করে। অভিযোগ, হঠাৎ তারা একটি ক্রিকেট ব্যাট দিয়ে কোচকে আঘাত করতে শুরু করে এবং একাধিক বার আঘাত করার পর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘আক্রমণটি পরিকল্পিত ছিল এবং খুবই ভয়ংকর।’ তিনি আরও বলেন, ‘তিনজনই এখনও পলাতক। তাদের ধরতে অভিযান চলছে।’কোচ ভেঙ্কটরামন গুরুতর আহত হয়েছেন। তার কাঁধ ও পাঁজরে ভাঙন ধরা পড়েছে। কপালে গভীর ক্ষত তৈরি হয়েছে এবং সেখানে ২০টি সেলাই দিতে হয়েছে। তিনি চিকিৎসাধীন আছেন বলে জানায় পুলিশ। তদন্ত কর্মকর্তারা আরও জানান, মাঠের সিসিটিভি ক্যামেরাগুলো কাজ করছিল না। ঘটনাটি স্থানীয় ক্রিকেট মহলে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। কর্মকর্তারা বলছেন, এ ধরনের হামলা তরুণ ক্রিকেটারদের চাপ, হতাশা ও শৃঙ্খলা ভাঙার বিপজ্জনক দিক তুলে ধরছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুলিশ তদন্ত শেষ হলে তারা নিজেদের মতো করে ব্যবস্থা নেবে।

 

 

কিউএনবি/মহন/ ১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit