বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
অবহেলায় মৃত প্রায় উলাশী’র জিয়া খাল : ধ্বংশ হয়ে গেছে জিয়া মঞ্চ নামে জিয়ার ঘর মাটিরাঙ্গায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত: শান্তি ও উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ‎সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি মাদ্রসা শিক্ষাখাতকে আধিনিকায়ন করতে সরকার বদ্ধপরিকর-এমপি অধ্যপক মতিয়ার রহমান শেষ ওয়ানডের সেরা খেলোয়াড় ছিলেন সৌম্য, তাকেই দলে রাখেনি বাংলাদেশ নারায়ণগঞ্জে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ১ স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ বৈধ ভিসায় গ্রিস গিয়ে অবৈধ হচ্ছেন বাংলাদেশিরা!

এমবাপ্পের রেকর্ড ভাঙার পর নিষিদ্ধ হলেন ইয়ামাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : লামিন ইয়ামাল আবারও চলে এলেন আলোচনায়। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে তিনি ভেঙে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পের রেকর্ড। তবে রাতটা এরপরও পুরোপুরি আনন্দে কাটেনি তার। এই ম্যাচ শেষে যে এক ম্যাচের নিষেধাজ্ঞাও পেয়ে গেছেন কাতালান এই তারকা।

ইয়ামাল বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ১৪ গোলে অবদান রেখেছেন। এর মধ্যে আছে সাত গোল এবং সাত অ্যাসিস্ট। এমবাপ্পের ছিল মোট ১৩ (দশ গোল, তিন অ্যাসিস্ট)। ইয়ামালের বয়স ১৮ হলেও ১৯ বছর পূর্ণ করতে এখনো কয়েক মাস বাকি, তাই আরও বেশ কিছু ম্যাচে তার রেকর্ড বাড়ানোর সুযোগ আছে।

মঙ্গলবার রাতে ক্যম্প ন্যুতে বার্সেলোনা কঠিন লড়াইয়ের পর জিতেছে। শুরুতে আনসগার নাউফের গোলে পিছিয়ে যায় দলটি। বিরতির পর দুই গোল করে ম্যাচ ঘুরিয়ে দেন কুন্দে। তার দুই গোলেই সহায়তা করেন মার্কাস রাশফোর্ড ও ইয়ামাল।

তবে পরের ম্যাচে বার্সাকে পাওয়া যাবে না ইয়ামালকে। এই ম্যাচে তিনি টুর্নামেন্টের তৃতীয় হলুদ কার্ড দেখেছেন। নিয়ম অনুযায়ী তাকে এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে। জানুয়ারিতে স্লাভিয়া প্রাহার বিপক্ষে বার্সার ইউরোপিয়ান ম্যাচটি তাকে সাইডলাইনে বসে দেখতে হবে।

ইয়ামাল ম্যাচের শেষদিকে বদলি হয়ে মাঠ ছাড়েন। এ সিদ্ধান্তে তিনি কিছুটা হতাশ ছিলেন বলেই জানিয়েছেন কোচ হানসি ফ্লিক। তিনি বলেন, ‘লামিন একটু হতাশ ছিল যখন তাকে উঠিয়ে নেওয়া হলো। কিন্তু তার একটি হলুদ কার্ড ছিল, সঙ্গে আমাদেরও সতেজ পায়ের দরকার ছিল। এই তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। ওরা খুব নিচে নেমে রক্ষণ করছিল। এখন আমাদের নিজেদের ওপরই মনোযোগ দিতে হবে এবং আরও ছয় পয়েন্ট তুলতে হবে।’

 

 

কিউএনবি/খোরশেদ/১০ ডিসেম্বর ২০২৫,/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit