বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

৪ ধরনের ভিজিয়ে রাখা খাবার সকালে খেলেই মিলবে উপকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সুস্থ থাকতে হলে নিয়মিত পর্যাপ্ত পানি ও সঠিক খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই। বিশেষত সহজপাচ্য ও পুষ্টিকর খাবার শরীরকে শক্তি জোগায় এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি খাবার রাতে ভিজিয়ে রেখে সকালে খেলে তা শরীরের জন্য আরও উপকারী হয়ে ওঠে। দুর্বলতা দূর করে শরীরকে করে তোলে আরও প্রাণবন্ত।

নিচে এমন চারটি খাবারের উল্লেখ করা হলো, যেগুলো ভিজিয়ে খেলে বাড়ে উপকারিতা—
১. বাদাম
শরীর ও মস্তিষ্কের জন্য পুষ্টিগুণে ভরপুর বাদাম ভিজিয়ে খেলে এর কার্যকারিতা আরও বেড়ে যায়। পানিতে ভেজানো বাদাম চেবানো সহজ এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রাখে তরতাজা। অ্যান্টিএজিং গুণও আরও কার্যকরভাবে কাজ করে।
২. সিডস (চিয়া ও ফ্ল্যাক্স)
আধুনিক খাদ্যাভ্যাসে চিয়া সিডের জনপ্রিয়তা বেশ বৃদ্ধি পেয়েছে। সারারাত পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে চিয়া সিড খেলে ফাইবারের কারণে কোষ্ঠকাঠিন্য কমে এবং হজমশক্তি বাড়ে। একইভাবে ফ্ল্যাক্স সিডও ভিজিয়ে খেলে শরীর পায় প্রয়োজনীয় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার, যা ওজন কমাতেও সহায়ক।
৩. কিশমিশ
পানিতে ভেজানো কিশমিশ অসমোসিসের মাধ্যমে ফুলে ওঠে এবং এতে থাকা ভিটামিন ও খনিজ শরীরে দ্রুত শোষিত হয়। এটি রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এবং শক্তি বাড়ায়। সকালে খালি পেটে ভেজানো কিশমিশ খাওয়া অত্যন্ত উপকারী।
৪. পোস্ত
পোস্তর দাম বেশি হলেও এর পুষ্টিগুণও যথেষ্ট। সারারাত ভিজিয়ে রাখা পোস্ত শরীরে বাড়তি শক্তি যোগায়। দুধ বা দইয়ের সঙ্গে খেলে এটি আরও উপকার করে। যেকোনো পোস্ত-সমৃদ্ধ খাবার তৈরি করার আগে ভিজিয়ে নেওয়া জরুরি।

 

 

কিউএনবি/খোরশেদ/০৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit