মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

যোগ দিয়েই বিএনপির টিকিট পেলেন সেলিম, লক্ষ্মীপুর-৪ আসনে ধানের শীষে লড়বেন নিজান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ Time View

নিউজ ডেক্স : বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যুক্ত হন তিনি। এ সময় লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান আমির খসরু। একই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিএনপিতে যোগ দিয়েছেন শাহাদাত হোসেন সেলিম। আশা করছি তিনি লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করবেন।

এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া নেতৃত্ব দেবেন। এছাড়া লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজে নির্বাচন করবেন বলেও জানান। জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে শাহাদাত হোসেন সেলিম এই আসনে নির্বাচন করেছিলেন। বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করে দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেন শাহাদাত হোসেন সেলিম। লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়ে আমির খসরু বলেন,

ধানের শীষের এই মনোনয়ন সেলিম অর্জন করেছে। আন্দোলন-সংগ্রামে তার অবদান মাথায় রেখে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। যোগদান অনুষ্ঠানে শাহাদাত হোসেন সেলিম বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি দিয়ে আমার রাজনীতি শুরু হয়। কোনো কারণে পরবর্তীতে আমাকে বিএনপি ছাড়তে হয়েছিল। তারপরও হৃদয়ে বিএনপিকে সব সময় ধারণ করতাম এবং বিগত সময়ে বিএনপির সঙ্গেই রাজনীতি করেছি, আন্দোলন-সংগ্রাম করেছি। এ সময় বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করেন শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর ঘরের ছেলে ঘরে ফিরতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। যারা দলে যোগ দিয়েছেন তাদের সবাইকে যেন যথার্থ মূল্যায়ন করা হয়। আগামী দিনেও বিএনপির হাত শক্তিশালী করব, আমি ওয়াদা করছি।

 

 

কিউএনবি/মহন/০৯ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit