বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোনালদোর রেকর্ড ভেঙে ‘ইতিহাসের পথে’ এমবাপ্পে

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ Time View

নিউজ ডেক্স : রিয়াল মাদ্রিদে আসার পর থেকেই কিলিয়ান এমবাপ্পে যেন থামতেই জানেন না। এবার ক্লাবের ইতিহাসের দরজায় কড়া নাড়ছেন ফরাসি সুপারস্টার। আর মাত্র চারটি গোল করলেই ছুঁয়ে ফেলবেন ক্রিস্তিয়ানো রোনালদোর এক বর্ষপঞ্জিকার সর্বোচ্চ গোলের রেকর্ড। গেল বুধবার অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে লা লিগায় রিয়ালের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন এমবাপ্পে। এ নিয়ে ২০২৫ সালে তার মোট গোলসংখ্যা এখন ৫৫। রোনালদো ২০১৩ সালে করেছিলেন ক্লাব রেকর্ড ৫৯ গোল। রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচসহ রিয়ালের হাতে আছে আরো চারটি ম্যাচ।

তাই রেকর্ড ভাঙা সময়ের ব্যাপার বলেই মনে করছেন কোচ জাভি আলোনসো।সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘কিলিয়ান রিয়াল মাদ্রিদে ইতিহাস গড়ার পথে। ঠিক যেমন রোনালদো করেছিলেন। তার উচ্চাকাঙ্ক্ষা, তার পরিসংখ্যান… সব মিলিয়ে সে বিশেষ খেলোয়াড়দের দলে।’ তিনি আরো বলেন, ‘তার মধ্যে যে শক্তি, সতীর্থদের উজ্জীবিত করার সেই ক্ষমতা—এগুলো রোনালদোর সঙ্গে মিল খুঁজে পাই।’তবে রোনালদো আর এমবাপের মধ্যে কাউকে বেছে নিতে নারাজ আলোনসো। ‘রোনালদো হল রোনালদো, আর কিলিয়ান হল কিলিয়ান। দুজনই অসাধারণ। কিলিয়ানকে পেয়ে আমরা ভাগ্যবান,’ বলেন মাদ্রিদ কোচ।

 

 

কিউএনবি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit