মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

রাজশাহী-২ আসনে এবি পার্টির তরুণ প্রার্থী সাঈদ নোমানের প্রাণবন্ত গণসংযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫১৭ Time View
রাজশাহী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই প্রাণচাঞ্চল্যে জমে উঠেছে রাজশাহী-২ (সদর) আসন। এই নির্বাচনী উত্তাপের কেন্দ্রেই বৃহস্পতিবার দুপুরে আরডিএ মার্কেটজুড়ে এবি পার্টির তরুণ প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমানের ব্যস্ত ও প্রাণবন্ত গণসংযোগ করেন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মার্কেটের প্রতিটি দোকান, ব্যবসায়ী ও ক্রেতাদের কাছে গিয়ে প্রচারপত্র বিতরণ করেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনী পতিক ঈগল মার্কায় ভোট চান। তরুণ প্রার্থী হিসেবে তিনি নতুন প্রজন্মকে সামনে রেখে আধুনিক ও সম্ভাবনাময় রাজশাহী গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

গণসংযোগ কালে গণমাধ্যমকে মুহাম্মদ সাঈদ নোমান বলেন,রাজশাহীর উন্নয়ন নিয়ে তাঁর তিনটি প্রধান অগ্রাধিকার শিক্ষা, চিকিৎসা ও কৃষি সম্পর্কে জানান। তিনি আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেবা এখনও মানসম্মত পর্যায়ে পৌঁছেনি। ভারতের মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা এখানে চালু করতে চাই। শিক্ষাকে আধুনিক রূপ দিয়ে রাজশাহীকে ‘শিক্ষানগরী’ হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

কৃষি খাতে ন্যায্যমূল্য নিশ্চিত করা, ফসল সংরক্ষণ সুবিধা বৃদ্ধি এবং রফতানিমুখী কৃষি উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, তিনি বেকার যুবকদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার কথাও বলেন। গণসংযোগজুড়ে সাঈদ নোমানকে হাসিমুখে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। তিনি আশা প্রকাশ করেন জনগণের আস্থা ও সমর্থন নিয়ে রাজশাহীর উন্নয়নে নতুন দিগন্ত খুলে যাবে।

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit