বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

প্রকাশ্যে এলো জাস্টিন-পেরির প্রেম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ Time View

বিনোদন ডেস্ক : স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে মার্কিন পপ তারকা কেটি পেরির প্রেমে মজেছেন কানাডার সাবেক প্রাধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাদের সম্পর্কের কথা এতোদিন গোপন রাখলেও এবার প্রকাশ্যে দুইজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। 

শেষমেষ আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তারা। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকোর সঙ্গে এক মধ্যাহ্নভোজে যোগ দিয়ে এই জুটি তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন।

জাস্টিন ট্রুডো কিশিদার সঙ্গে বৈঠকের একটি ছবি এক্স-এ শেয়ার করে লিখেছেন, আপনাকে দেখে দারুণ লাগলো ফুমিও কিশিদা। ক্যাটি এবং আমি আপনার ও ইউকোর সঙ্গে বসে কথা বলার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। ফুমিও, আপনার বন্ধুত্বের জন্য এবং আন্তর্জাতিক নিয়মতান্ত্রিক ব্যবস্থার প্রতি এবং সবার জন্য একটি উন্নত ভবিষ্যতের প্রতি আপনার অব্যাহত প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ।

গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছিলেন কেটি-জাস্টিন। এবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বাড়িতে দাওয়াতে হাজির হয়েছেন তারা। ছবিগুলো প্রাকশ্যে আসতেই তোলপাড় নেটদুনিয়া। আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের গুঞ্জনে সিলমোহর বসালেন কিশিদা।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit