বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥ আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। মহাকাশে সূর্যের যাত্রার প্রভাবেই কি পৃথিবীতে এসেছিল বরফযুগ? বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ইসরায়েলি ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল সাবাহ গ্রেফতার বিদিশার বিরুদ্ধে যে অভিযোগ বিয়ের দরজায় তিনবার কড়া নেড়েও কেন ফিরে এসেছেন সুস্মিতা সেন? ৫০ মিনিটের বেশি সময় গোলপোস্ট সামলিয়ে ম্যাচ বাঁচালেন ডিফেন্ডার মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : নবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়। খালেদা জিয়া বহু দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

হাসপাতালের সামনে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের তথ্য জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। কান্নায় ভেঙে পড়েন ডা. জাহিদ।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো গুজব না ছড়ানোর জন্য আহ্বান জানান তিনি। ডা. জাহিদ বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করছেন। দেশি-বিদেশি চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। সবাই ধৈর্য ধরুন, কেউ গুজব ছড়াবেন না।’ডা. জাহিদ জানান, আজ (২ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে চিকিৎসক দল আসবে, তারা যদি বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তবে নেওয়া হবে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit