নিউজ ডেক্স : দুঃসময় যেন কিছুতেই কাটছে না শেফিল্ড ওয়েন্সডের। আবারও বড় ধরনের শাস্তির মুখে পড়ল ইংলিশ ফুটবল ক্লাবটি। বকেয়া বেতন পরিশোধে ব্যর্থ হওয়ায় এবার আরও ৬ পয়েন্ট কেটে নিয়েছে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল)। এতে করে চলতি চ্যাম্পিয়নশিপে তলানিতে থাকা দলটির পয়েন্ট নেমে এসেছে ঋণাত্মক পর্যায়ে (-১০)। পয়েন্ট টেবিলের নিরাপদ অবস্থান থেকে এখন তাদের পিছিয়ে পড়ার ব্যবধান ২৭ পয়েন্ট—অবনমন প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছে। বিবিসি রেডিও শেফিল্ড জানিয়েছে, গত মার্চ, মে ও জুন মাসে খেলোয়াড় ও স্টাফদের বেতন দিতে না পারায় ইএফএল এই কঠোর সিদ্ধান্ত নেয়। এর আগে গত অক্টোবরে শেফিল্ড ওয়েন্সডের ১২ পয়েন্ট কাটা হয়েছিল আর্থিক নিয়ম লঙ্ঘনের জন্য।





















