মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

বিয়ে সেরে ফেলেছেন সামান্থা, দাবি ভারতীয় গণমাধ্যমের

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ Time View

বিনোদন ডেস্ক : কয়েকমাস হল নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় ছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এখন শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। সোমবার সকালেই নাকি দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন সামান্থা। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়াডটকমসহ একাধিক ভারতীয় গণমাধ্যম দুই তারকার ঘনিষ্ঠজনের উদ্ধৃতি দিয়ে তাদের বিয়ের খবর প্রকাশ করেছে। তবে সামান্থা বা রাজ কেউই বিয়ের বিষয়ে কোনো কথা বলেননি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সামান্থা ও রাজ একেবারেই ঘরোয়াভাবে বিয়ে সেরেছেন। তাদের বিয়েতে নাকি উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি। মন্দিরের নিয়ম-অনুসারেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বিয়েতে লাল শাড়ি পরেছিলেন সামান্থা, যা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ ও ঐতিহ্যবাহী রীতির সঙ্গে মিল রেখেই বেছে নেওয়া হয়েছিল।

রোববার রাত থেকে সামান্থার বিয়ের গুঞ্জন আরও জোরাল হয় রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দের ইনস্টাগ্রামে রহস্যময় স্টোরি। সেখানে তিনি লেখেন, ‘অত্যধিক মরিয়া মানুষ মরিয়া কাজই করে।’ নেটিজেনরা তার এই পোস্ট জুড়ে দেন সামান্থা ও রাজের বিয়ের সঙ্গে। অন্যদিকে আজ দুপুরে ফিল্মিবিটের এক প্রতিবেদন বলা হয়েছে, সামাস্থা ও রাজ নিদিমোরুর বিয়ে এখনো হয়নি। আজ সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসতে পারেন তারা। তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ইশা যোগা সেন্টারে ছোট আয়োজনে হতে পারে বিয়ের অনুষ্ঠান।২০২৪ সালের শুরু থেকেই সামান্থা ও রাজের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যায়। গত কয়েক মাসে তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে।

এমনকি সামান্থা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেও রাজকে নিয়ে বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন। তারপর থেকেই অনুরাগীদের সন্দেহ আরও দৃঢ় হয়, তাঁরা কি শুধু সহকর্মী, নাকি এর  চেয়ে বেশি কিছু? এই জুটি একসঙ্গে কাজও করেছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-এ রাজ নিদিমোরু ছিলেন নির্মাতাদের একজন, আর সেই সিরিজেই অভিনয় করেছেন সামান্থা। এছাড়া ‘সিটাডেল: হানি মনি’ প্রজেক্টেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। প্রসঙ্গত, ২০১৭ সালে গোয়ায় দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। চার বছর পর গেল বছর শোভিতাকে বিয়ে করেন নাগা চৈতন্য। প্রক্তন স্বামীর বিয়ের পর দীর্ঘদিন মানসিক আবসাদে ভুগেছেন সামান্থা। এরপর চলতি বছরের শুরু থেকে রাজের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে। অতীত ভুলে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন সামান্থা।

 

 

কিউএনবি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit