বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

দর্শক হৃদয়ে ঝড় তুলেছে ‘তেরে ইশক ম্যায়’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : শুক্রবার (২৮ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তেরে ইশক ম্যায়’। মুক্তির পর থেকেই যেন এটি ঝড় তুলেছে বক্স অফিসে। শুরুতে গুঞ্জন ছিল, এটি ধানুশ ও সোনম কাপুর অভিনীত সুপারহিট সিনেমা‘রানঝানা’র সিকুয়্যাল। নাম পরিবর্তনের কারণে সিনেমাটিকে ঘিরে আলাদা রহস্য আর উত্তেজনা তৈরি হয়েছিল দর্শকদের মাঝে।

দর্শক পছন্দে ও প্রথম দিনের আয় হিসেবে ‘তেরে ইশক ম্যায়’ এই বছরের রোমান্টিক ঘরানার সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ে জায়গা করে নিয়েছে । প্রথম স্থানে রয়েছে আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত সিনেমা ‘সাইয়ারা’, যে সিনেমার প্রথম দিনের আয় ছিল প্রায় ২৯ কোটি।
 
রিভিউয়ের দিক থেকে দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ সিনেমাটিকে প্রশংসায় ভাসালেও অনেকেই বলছেন ‘দ্বিতীয়ার্ধে গিয়ে সিনেমাটির প্লট কিছুটা পথ হারিয়েছে’। তবে বক্স অফিস অনুযায়ী সিনেবোদ্ধারা বলছেন, চলতি বছরের অন্যতম সফল রোমান্টিক সিনেমা  ‘সাইয়ারা’কেও ছাড়িয়ে যেতে পারে ‘তেরে ইশক ম্যায়’।

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit