বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা

রাজশাহীকে সুন্দর মহানগরী হিসেবে গড়ে তোলা হবে: আরএমপির নতুন কমিশনার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৩১ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, মহানগরীর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন সব করা হবে। সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা গড়তে কাজ করা হবে। ইনশাআল্লাহ সবাইকে নিয়ে রাজশাহীকে একটি সুন্দর মহানগরী হিসেবে গড়ে তোলা হবে।

রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আরএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে পরিচিতি এবং মতবিনিময় সভায় রোববার দুপুরে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে আরএমপির ৩৩তম কমিশনার হিসেবে ড. মোহাম্মদ জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

পরিচিতি এবং মতবিনিময় সভায় রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা নতুন পুলিশ কমিশনারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও মহানগরীর সমস্যা তুলে ধরেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, যানজট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকরা রাজশাহী মহানগরীর সার্বিক চিত্র উপস্থাপন করেন। পুলিশ কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান সাংবাদিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় ও পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) নাজমুল হক, উপকমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদিকরা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit