শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে যুদ্ধের আঁচ, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির নেপথ্যে কী? আজ ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের স্কুলে যাওয়ার পথেও কাঁটাতারের বেড়া! বিদ্যুৎ উৎপাদন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ নয়, স্পষ্ট বার্তা অমিত শাহের শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে আজ কেমন হবে বাংলাদেশের একাদশ? প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’

‌‘ইমরান খান জীবিত, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শনিবার পিটিআই দলীয় সিনেটর খুররম জিশান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী জীবিত আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে আটক আছেন।
 
তিনি বলেছেন, পাকিস্তান ছাড়তে বাধ্য করার কৌশল হিসেবে ইমরান খানকে কারাগারে ভেতরে নির্জন কক্ষে রাখা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে খুররম জিশান বলেছেন, ইমরান খানের জনপ্রিয়তা নিয়েই সরকারের ভয় ও আশঙ্কা। এ কারণেই তার কোনও ছবি কিংবা ভিডিও প্রকাশ করতে দেওয়া হচ্ছে না।

চলতি সপ্তাহের শুরুর দিকে আফগানিস্তানের কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম পেইজ থেকে দাবি করা হয়, ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে। আদালতের আদেশ থাকা সত্ত্বেও গত এক মাসে ইমরান খানের সঙ্গে তার তিন বোনকে স্বাক্ষাৎ করতে না দেওয়া নিয়ে দেশটির রাজনীতিতে তুমুল উত্তেজনা চলছে। এর মাঝেই আফগানিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যমে কারাগারে ইমরান খানকে হত্যার গুজব ছড়িয়ে পড়ে।

খুররম জিশান এএনআইকে বলেছেন, ‘‘এটি অত্যন্ত দুঃখজনক। প্রায় এক মাস ধরে তাকে একা রাখা হয়েছে এবং তার পরিবার, আইনজীবী, এমনকি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের জ্যেষ্ঠ নেতাদেরও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। মনে হচ্ছে তারা তাকে কিছু করতে বাধ্য করার চেষ্টা করছে।
গুজবের ইতি টেনে জিশান বলেন, গত কয়েক দিনে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, তিনি জীবিত এবং বর্তমানে আদিয়ালা কারাগারে আটক আছেন। তিনি ভালো আছেন। পাকিস্তান সরকার ইমরান খানের সঙ্গে কোন ধরনের সমঝোতা করতে চাইছে; এমন প্রশ্নের জবাবে পিটিআই দলীয় এই সিনেটর বলেন, তাকে দেশ ছেড়ে নীরব থাকার প্রস্তাব দেওয়া হয়েছে।

কারাগারে বন্দি থাকলেও পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর প্রভাব বাড়ছে বলে মন্তব্য করেন জিশান। তিনি বলেন, পাকিস্তানের তরুণদের মধ্যে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শক্ত অবস্থান রয়েছে এবং তার ভাবধারা ইতোমধ্যে প্রজন্মের পর প্রজন্মে সাড়া ফেলতে শুরু করেছে।

তিনি বলেন, পিটিআইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। এমন পরিস্থিতি মানুষের সেরাটাই বের করে আনে। যারা সত্যিই এসব মূল্যবোধে বিশ্বাস করেন, তারা সামনে আসছেন। ইমরান খানের কারাবাসের পর থেকে তার কোনও ছবি প্রকাশ না হওয়ার কারণ জানতে চাইলে জিশান বলেন, পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীনরা ভয় পাচ্ছে—একটি সামান্য ছবিও জনসমর্থন গণজাগরণ সৃষ্টি করতে পারে।

সূত্র: এএনআই।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit