মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

রাঙামাটিতে যোগদানের প্রথমদিনেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নতুন এসপি

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। আজ রোববার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসপি মুহম্মদ আব্দুর রকিব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জসিম উদ্দিন,  জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সাবেক সভাপতি, কোতয়ালী থানার ওসি মোহাম্মদ শাহেদ উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের প্রধান লক্ষ্য। এই প্রক্রিয়ায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের মধ্যে গুজব ছড়ানো বা যেকোনো বিভ্রান্তিকর তথ্যের কারণে কেউ যাতে হয়রানির শিকার না হয়, তা জেলা পুলিশ দৃঢ়ভাবে নিশ্চিত করবে।”

মাদক নিয়ে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। জেলায় মাদক বিক্রি, সেবন ও মাদক চক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া আমাদের অন্যতম অগ্রাধিকার। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”তিনি আরও জানান, পুলিশের নিয়মিত অভিযান, তথ্য সংগ্রহ এবং কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে মাদক প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশের নানামুখী উদ্যোগের কথাও তুলে ধরেন নতুন এসপি। তিনি বলেন, “অপরাধ দমনে দ্রুত সাড়া, টহল বৃদ্ধি, প্রযুক্তিগত নজরদারি এবং জনগণের আস্থা অর্জনই হবে আমাদের কাজের মূল ভিত্তি। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় তিনি আরও জানান, পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে জেলার শান্তি-শৃঙ্খলা আরও শক্তিশালী হবে। ২৫তম বিসিএস এর এই পুলিশ কর্মকর্তা রাঙামাটিতে যোগদানের আগে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন।

 

 

কিউএনবি/খোরশেদ/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit