সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কলকাতায় প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ উপলক্ষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদে শামিল হলো কলকাতাবাসী ।

সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (এআইপিএসও)-এর উদ্যোগে শনিবার বিকালে কলকাতার এসপ্ল্যানেড চত্বরে আয়োজিত এই প্রতিবাদ সভায় শিল্পী, সাহিত্যিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সমবেত হন।

কবিতা, আবৃত্তি ও গানের মাধ্যমে ফিলিস্তিনের পাশে থাকার বার্তা দেওয়া হয়। ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন বার্তা এসেছে কলকাতায় নিযুক্ত একাধিক দূতাবাস থেকেও।

‘কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া’ (সিপিআইএম)-এর সিনিয়র সদস্য শমীক লাহিড়ী বলেন, ফিলিস্তিনের মাটিতে ইসরায়েল যে গণহত্যা ও বর্বরতা করছে, তার বিরোধিতায় দেশে দেশে প্রতিবাদ হচ্ছে। আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবসে কলকাতাতেও শিল্পী, সাহিত্যিক, নাগরিক সমাজের প্রতিনিধিরা সমবেত হয়েছেন। অবিলম্বে ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে এবং ইসরায়েলকে ফিলিস্তিনের উপর থেকে হাত সরাতে হবে। গোটা বিশ্বও একই দাবি জানাচ্ছে।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit