মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

‘ধুরন্ধর’ সিনেমা মুক্তি বন্ধে হাইকোর্টে পিটিশন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সিনেমাটি বন্ধের দাবি তুলে হাইকোর্টে পিটিশন করেছে শহীদ মেজর মোহিত শর্মার পরিবার। নেটদুনিয়ায় ট্রেলার দেখার পরই হাইকোর্টের দ্বারস্থ হন মোহিত শর্মার বাবা-মা।

পরিবারটির দাবি, ২০০০ সালে পাকিস্তানে মেজর মোহিতের জীবন ও তার গুপ্তচর অভিযানের সঙ্গে হুবহু মিলে গেছে ‘ধুরন্ধর’ সিনেমার রণবীর সিংয়ের লুক ও অভিনয় করা চরিত্র। তাদের বক্তব্য,একজন শহীদের জীবন কখনওই বাণিজ্যিক পণ্য হয়ে উঠতে পারে না। আর্থিক লাভের জন্য অনুমতি ও সম্মান ছাড়া তার জীবনকে নতুন করে তুলে ধরা যায় না।

পারিবারিক অনুমতি ছাড়া মোহিত শর্মার জীবন নিয়ে সিনেমা করা আইনসম্মত নয়। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে জাতীয় নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে পরিবারটি। এদিকে ‘ধুরন্ধর’ সিনেমার পরিচালক আদিত্য ধর দাবি করেছেন, সিনেমাটি নির্ভীক মেজর মোহিত শর্মার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত নয়।

এমন সাহসী সৈনিকের ত্যাগ নিয়ে সিনেমা নির্মাণ করলে অবশ্যই পরিবারের অনুমতি নিয়েই তা নির্মাণ করবেন বলে জানান আদিত্য। প্রসঙ্গত, ‘ধুরন্ধর’ সিনেমায় এমন মানুষের গল্প তুলে ধরা হয়েছে যাদের কেউ চেনে না, ইতিহাসের পাতায় যাদের কাহিনি উল্লেখ নেই। আড়ালে থাকা সেসব নায়কদের নিয়ে নির্মিত সিনেমাটি চলতি বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

কিউএনবি/খোরশেদ/২৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit