মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

সিরিয়ায় ইসরাইলের হামলার ঘটনায় জাতিসংঘের কড়া নিন্দা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, হঠাৎ বিমান হামলা ও গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দিকভ্রান্ত হয়ে ঘরবাড়ি ছেড়ে আশপাশের গ্রামে আশ্রয় নিতে বাধ্য হয় অনেক পরিবার।

এ হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের “’গুরুতর এবং অগ্রহণযোগ্য লঙ্ঘন” হিসেবে অভিহিত করে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন রোচদি। তিনি বলেন, “এ ধরনের হামলা সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিকে আরও খারাপ অবস্থার দিকে নিয়ে যাবে।” তিনি সিরিয়ার সার্বভৌমত্ব, একতা ও স্বাধীনতার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানান।
 
সিরিয়ার সরকারি গণমাধ্যম বলছে, হামলায় যেভাবে বেসামরিক মানুষ নিশানা হয়েছে, তা “যুদ্ধাপরাধের শামিল”। ঘটনাটিকে “অপরাধমূলক আক্রমণ” বলে নিন্দা জানিয়েছে তারা। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, অভিযানের সময় তাদের ছয় সেনা আহত হয়েছেন, যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
 
হামলার পর পুরো এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহলে এই ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ, সিরিয়ার চলমান সংঘাতের মধ্যে এটি আরও একটি বড় সংকট তৈরি করতে পারে।
 
তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

 

 

‎কিউএনবি/খোরশেদ/২৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit