মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৭৪ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ৮০

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : মৌসুমি ঝড় ও টানা বর্ষণে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৭৪-এ দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ আছেন অন্তত ৮০ জন।

শুক্রবার দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রধান সুহারিয়ান্তো এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘আজ বিকেল পর্যন্ত, আমরা সমগ্র উত্তর সুমাত্রা প্রদেশে ১১৬ জন, আচেহ প্রদেশে ৩৫ জন এবং পশ্চিম সুমাত্রায় আরও ২৩ জনের মৃত্যু রেকর্ড করেছি।’  

তিনি আরও বলেন, বৃষ্টিপাত থেমে গেলেও ৮০ জন এখনও নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

গত কয়েক দিন ধরে ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের কারণে সুমাত্রার আচেহ ও পশ্চিম সুমাত্রা প্রদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। শুক্রবার বৃষ্টিপাত কিছুটা কমলেও সামগ্রিক আবহাওয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এখনো অনেক দুর্গত এলাকায় উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি।

সূত্র: আলজাজিরা

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৫,/সকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit