মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার, আদালতের আদেশ অমান্য করে পরিবারকে প্রাণ নাসের হুমকি॥ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার॥ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট চলতি বছর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক মেসির জন্য ঐতিহ্যবাহী বারবিকিউ আসাদো পার্টির আয়োজন সতীর্থদের

চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় কেটে মাটি উত্তোলন করায় ৪ জনকে ১৫ দিনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : শোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর মৌজায় এই অভিযান পরিচালনা করেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রকৌশলী তাসমিন জাহান। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রিপন হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিকী (১৯), আন্দুলিয়া গ্রামের টিটো হোসেনের ছেলে জুল হোসেন (১৯), পৌর এলাকার ইছাপুর গ্রামের আব্দুল মাজিদের ছেলে জুয়েল রানা (৩৫) এবং পুড়াপাড়া গ্রামের ইমদাদুলের ছেলে আবু বক্কর (১৯)।অভিযানকালে মাটি পরিবহনে ব্যবহৃত ৩টি ট্রাক জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামের  জিম্মায় দেওয়া হয়।
এর আগেরদিন বুধবার (২৬ নভেম্বর) চৌগাছা উপজেলার দীঘলসিংহা মৌজায় এ নদের পাড় কেটে মাটি উঠানোর অপরাধে আরও একজনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত হলেন সদর ইউনিয়নের মৃত তৈমুর রহমানের ছেলে আজমির রহমান (৪৭)।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান বলেন, কপোতাক্ষ নদের পাড় কেটে মাটি উত্তোলন নদীভাঙনসহ পরিবেশগত ঝুঁকি বাড়ায়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী কেউ অনুমতি ছাড়া মাটি কাটতে পারবে না। যারা আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, নদীর পাড় ও পরিবেশ সুরক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৫,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit