বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

টানা ব্যর্থতায় চাপে স্লট, লিভারপুলে ফের ক্লপ-গুঞ্জন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

ক্রীড়া ডেস্ক : লিভারপুলে সংকট ঘনিয়ে এসেছে। টানা ব্যর্থতার মধ্যে পড়ে তুমুল সমালোচনায় আছেন বর্তমান কোচ আর্নে স্লট। শনিবার অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-০ গোলের লজ্জাজনক হার পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। গত মৌসুমে ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর দায়িত্ব নিয়ে প্রথম বছরেই লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছিলেন ৪৭ বছর বয়সী ডাচ এই কোচ। কিন্তু নতুন মৌসুমের শুরুতে সম্পূর্ণ বিপরীত চিত্র, সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচের ছয়টিতেই হার।

গ্রীষ্মে বিশাল অঙ্ক (৪৫০ মিলিয়ন পাউন্ড) ব্যয় করে স্কোয়াড গড়েছিল লিভারপুল। কিন্তু কাঙ্ক্ষিত ফলের দেখা না মিললে উঠে আসছে ব্যবস্থাপনা ও পরিকল্পনার ব্যর্থতার অভিযোগ। ফরেস্টের বিপক্ষে হারের ফলে শিরোপার দৌড়ে দলের ব্যবধান এখন আট পয়েন্ট। এমন পরিস্থিতিতে স্লটের ভবিষ্যৎ নিয়ে সমালোচনা জোরালো হলেও অনেকে মনে করেন, শিরোপাজয়ী মৌসুমের পরই তাকে বিদায় করবে না লিভারপুল কর্তৃপক্ষ। আর্সেনালের সাবেক ডিফেন্ডার মার্টিন কিয়োন মনে করেন, এই অবস্থাতেও স্লটকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করবে না লিভারপুল। তিনি বলেন, ‘গত মৌসুমে লিগ জেতা কোচকে এক বছরেই সরিয়ে দেওয়ার কথা ভাববে না লিভারপুল। তবে পতনটা ভয়াবহ।

 

 

কুইক নিউজ / মোহন / ২৪ নভেম্বর ২০২৫ / দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit