বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১০৩ Time View

রাজনীতি ডেক্স : বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রোববার (২৩ নভেম্বর) সকালে দেশটির প্রধানমন্ত্রী অবস্থানরত হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এর আগে, গতকাল শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এরপর বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়।

 

 

কুইক নিউজ / মোহন / ২৩ নভেম্বর ২০২৫ / দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit