শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা জানালো ইইউ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় শুক্রবারের ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শ‌নিবার (২২ নভেম্বর) ইইউ ঢাকা অ‌ফিস এক বার্তায় এ সমবেদনা জানায়।

ইইউর বার্তায় উ‌ল্লেখ করা হয়, গতকালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানা‌চ্ছে ইইউ। এর আগে, শুক্রবার পা‌কিস্তা‌ন, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র ও বিমস‌টেক স‌চিবালয় পৃথক পৃথক বার্তায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে।

বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি ও গভীর সমবেদনা জানিয়েছে।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক বার্তায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। শুক্রবার সকালে ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং দুই শতাধিক ব্যক্তি হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit