রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

ইসরাইলি হামলা: গাজায় একদিনে আরও ৩০ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরাইলি বর্বরতা। চুক্তি লঙ্ঘন করে গাজা সিটি, খান ইউনূস উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর একদিনে দখলদারদের হামলায় উপত্যকাটিতে বহু ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে, আহত হয়েছেন অনেকে। 

এ ধরনের হামলা পরিস্থিতি আরও ভয়াবহ দিকে নিয়ে যেতে পারে মন্তব্য করে ইসরাইলকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অধিকৃত পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসনের শিকার হচ্ছে সাধারণ মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইসরাইলি সেনাদের অভিযানে হতাহত হন বেশ কয়েকজন। ঘটছে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনাও। 
 
বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে হামাস জানায়, চলতি বছর জেনিন, তুলকারেম ও নুর শামস শরণার্থী শিবির থেকে ৩২ হাজার ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে ইসরাইলি বাহিনী। এ ধরনের জোরপূর্বক উচ্ছেদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি। 
 
এদিকে গাজার ইয়েলো লাইন এলাকায় তেল-আবিবের ভূখণ্ডের দিকে তাক করা অবস্থায় একটি রকেট লঞ্চার জব্দের দাবি করেছে ইসরাইলি সেনারা। এলাকাটিতে আরও একটি বড় অস্ত্রভাণ্ডার খুঁজে পাওয়ার দাবি করেছে তারা।
 
গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, হামলার সঙ্গে সঙ্গে উপত্যকাটির পূর্বাঞ্চলে ইয়েলো লাইনের সীমা ৩০০ মিটার বাড়িয়ে নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল। এক বিবৃতিতে বলা হয়েছে, ট্যাঙ্কসহ ইসরাইলি সেনারা গাজা সিটির পূর্বাঞ্চলে অগ্রসর হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী ও নিশ্চয়তাদাতাদের নীরবতা আর গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে।
 
অন্যদিকে, যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার। ইসরাইলের এমন কর্মকাণ্ডে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলেও মন্তব্য করেছে দেশটি। আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে এই যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৫,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit