রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সুখবর দিলেন বুবলী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক হয় তার।এরপর শাকিব খানের বিপরীতে একে একে ১২ টি সিনেমা করেন।একপর্যায়ে ভক্তরা তাকে শাকিব খানের নায়িকা হিসেবেই চেনা শুরু করে। শাকিবকে সিনেমার নায়ক থেকে জীবনের নায়কও বানান বুবলী।এ নিয়ে ঢালিউডের আরেক নায়িকা শাকিবের প্রথম স্ত্রী অপুর সঙ্গে দ্বন্দ্ব তার। আজ এ অভিনেত্রীর জন্মদিন। প্রতি বছর পরিবারের সঙ্গেই দিনটি রাঙিয়ে তোলেন। কেক কাটেন, বীরকে নিয়ে বাইরেও বেড়াতে যান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

প্রতিবার নিজের মতো করেই বিশেষ এ দিনটি পালন করেন তিনি। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘জন্মদিনটা আমি নিজের মতো করে কাটাই।  পরিবারের সবার সঙ্গে বাসায় উদযাপন করি, মসজিদে মিলাদ দেওয়া হয় আর এতিমদের খাওয়ান হয়। বরাবরই এমনটা করি। এবারও সে রকমই পরিকল্পনা আছে।’ বুবলী আরও বলেন, ‘জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনেক ভালোবাসা পাই। সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আরও ভালো সিনেমা উপহার দিতে পারি। সবার ভালোবাসা আর দোয়ায় সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

এ সময়ের নায়িকাদের মধ্যে আলাদা ফ্যানবেজ তৈরি করতে পেরেছেন বুবলী। সিনেমায় আসার পর থেকে দেশ ও দেশের বাইরের হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। জীবনে এটাকে বড় প্রাপ্তি হিসাবেই দেখেন এ অভিনেত্রী। জন্মদিন এলেই ভক্ত-দর্শকের শুভেচ্ছায় সিক্ত হন। দিনটিতে ভক্ত-দর্শক ও মানুষের এসব ভালোবাসাকেই এ দিনের বিশেষ উপহার হিসাবেও দেখেন এ নায়িকা। এদিকে বুবলীকে সর্বশেষ ক্যামেরার সামনে দেখা গেছে ‘শাপলা শালুক’ নামে একটি সিনেমার শুটিংয়ে। এটি পরিচালনা করছেন রাশেদা আক্তার লাজুক।

এতে তার বিপরীতে রয়েছেন আব্দুন নূর সজল। এ ছাড়াও তিনি সম্প্রতি যুক্ত হয়েছেন ‘ঢাকাইয়া দেবদাস’ নামে একটি সিনেমায়। জাহিদ হোসেনের পরিচালনায় এতে তার বিপরীতে রয়েছেন আদর আজাদ। সিনেমাটিতে পুরান ঢাকার সংস্কৃতি ও আচার অনুষ্ঠান তুলে ধরা হবে বলে জানান নির্মাতা। ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে শুরু হবে এর শুটিং। ভক্তদের এ সুখবর দিয়ে এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘এটি সুন্দর গল্পের একটি সিনেমা। আমার জন্য চরিত্রটিও চ্যালেঞ্জিং।

সবমিলিয়ে নতুন মিশনের জন্য তৈরি হচ্ছি।’ তিনি আরও বলেন, ‘বেশকিছু সিনেমার প্রস্তাব রয়েছে হাতে। কিছু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। অনেক দিন যুক্তরাষ্ট্রে থাকায় কাজ থেকে দূরে ছিলাম। এবার আবার নতুন উদ্যোমে শুরু করছি।’বুবলীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ নামে একটি সিনেমায়। এতে তার নায়ক ছিলেন সিয়াম আহমেদ। এটিও বেশ আলোচনায় ছিল। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত একাধিক সিনেমা। এগুলো হলো-রাখাল সবুজ পরিচালিত ‘সর্দার বাড়ির খেলা’, জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’, রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’ ইত্যাদি।

প্রসঙ্গত, ক্যারিয়ারের প্রায় এক দশকে পা রাখতে চলেছেন শবনম বুবলী। রুপালি পর্দায় অভিষেক সিনেমায় তার সঙ্গী ছিলেন শাকিব খান। এ অভিনেতার সঙ্গে জুটি বেঁধে যেমন ছিলেন আলোচনার তুঙ্গে, তেমনি ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে এ অভিনেতাকে জড়িয়ে নানা বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাকে। দশ বছরের ক্যারিয়ারে শাকিবের সঙ্গে ১২টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। একসময় বিয়েও করেন তাকে। এ জুটির সর্বশেষ সিনেমা ছিল ‘লিডার আমিই বাংলাদেশ’। এরপর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। বর্তমানে বুবলী অন্য নায়কদের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত কাজ করছেন।

 

 

কুইক নিউজ / মোহন / ২০ নভেম্বর ২০২৫/ সন্ধা  ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit