বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে: মিথিলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

বিনোদন ডেস্ক : থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা। আগামীকাল জানা যাবে কার মাথায় উঠতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট। এর আগে প্রতিদিনই বিভিন্ন সেশনে প্রতিযোগীদের নেওয়া হচ্ছে নানা পরীক্ষা। বুধবার (১৯ নভেম্বর) ১২১টি দেশের প্রতিযোগীরা হেঁটেছেন নিজ নিজ দেশের ন্যাশনাল কস্টিউম পরে। এরই মধ্যে মিথিলা তার ন্যাশনাল কস্টিউম লুকের ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে।

 মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে ন্যাশনাল কস্টিউম হিসেবে মিথিলা বেছে নিয়েছেন বাংলাদেশের নারীদের প্রধান পোশাক শাড়ি। আর দেশের ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরতে পছন্দ করেছেন সাদা জামদানি। জামদানি শাড়ির মোটিফে আছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। ছবি দিয়ে মিথিলা লিখেছেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম—“দ্য কুইন অব বেঙ্গল”।’ এরপর পুরো লুকের বিস্তারিত তুলে ধরেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’। তিনি লিখেছেন, ‘মিস ইউনিভার্সের মঞ্চের ন্যাশনাল কস্টিউম পর্বের জন্য পরছি ঐতিহ্যবাহী অভিজাত জামদানি; এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য।

’‘ন্যাশনাল কস্টিউম’ পরা নিয়ে বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে মিথিলা বলেন, ‘ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করি, সবার ভালো লেগেছে, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয়, ন্যাশনাল কস্টিউমে বাংলাদেশকে কেউ এভাবে তুলে ধরল। আর আমি হ্যাপি, কারণ আমার পারফরম্যান্সও খুব ভালো হয়েছে। সবাই খুব প্রশংসা করেছে। স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে। অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। মঞ্চে যখন থাকবেন এবং নিজের দেশকে উপস্থাপন করা কত বড় সাহস আর শক্তির প্রয়োজন, সেটা তখনই উপলব্ধি করা যায়।’

 

 

কুইক নিউজ / মোহন / ২০ নভেম্বর ২০২৫/ দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit