বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥

ডার্ক থ্রিলার নিয়ে ফিরছেন মাধুরী দীক্ষিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View

বিনোদন ডেক্স : অরিজিনাল সিরিজ ‘মিসেস দেশপান্ডে’–র মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন মাধুরী দিক্ষিত। বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে সিরিজটির টিজার শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী। যেখানে দেখা মিলেছে এমন এক টুইস্টের, ‘যা কেউ কল্পনাও করেনি’। মাধুরী তাঁর সোশ্যাল মিডিয়ায় ২০ সেকেন্ডের টিজারটি পোস্ট করেন। প্রথমে দেখা যায়, তিনি ধীরে ধীরে গয়না ও মেকআপ খুলছেন। ঠিক তখনই দৃশ্যটি কাট হয়ে গিয়ে দেখা যায় সম্পূর্ণ অন্য এক রূপ—কারাগারের পোশাকে, মুখে রহস্যময় চাহনি ও হালকা হাসি। 

টিজার জানিয়ে দেয়, এই সিরিজে তাঁকে দেখা যাবে এক ভয়ংকর সিরিয়াল কিলারের চরিত্রে—মাধুরীর ক্যারিয়ারের অন্যতম অন্ধকারাচ্ছন্ন ভূমিকায়। এর আগে একইদিন সকালে মাধুরী ইনস্টাগ্রামে রহস্যময় এক পোস্ট দেন, যেখানে তাঁর জনপ্রিয় গানগুলোর কথাগুলো নতুনভাবে সাজানো ছিল—‘এক দো তিন চার পাঁচ ছয় সাত আট’, ‘ভোলি সি সুরত, আখো মে মাস্তি’—এসবই ছিল ‘কামিং সুন’ ক্যাপশনের সঙ্গে। এতে ভক্তদের মধ্যে তৈরি হয় প্রবল আগ্রহ। আইফা অ্যাওয়ার্ডসে হাজির হয়ে সিরিজটি নিয়ে মাধুরী বলেছিলেন, ‘ইচ্ছে করে কিছু আলাদা করার চেষ্টা ছিল না। চরিত্রটি আমার কাছে আসে, আর আমি ভেবেছিলাম—এটা এমন কিছু যা করতে চাই, কারণ এটি আমার এক ভিন্ন দিককে স্পর্শ করে। আমি ভীষণভাবে মুখিয়ে আছি।

নাগেশ কুকুনুর পরিচালিত ‘মিসেস দেশপান্ডে’ নির্মিত হয়েছে ফরাসি থ্রিলার ‘লা মান্তে’–র অফিশিয়াল রিমেক হিসেবে। মূল গল্পে দেখা যায়, এক কুখ্যাত নারী সিরিয়াল কিলার তার অনুকরণকারী খুনিকে ধরতে সাহায্য করার শর্ত হিসেবে দাবি করে—সে শুধু তার বিচ্ছিন্ন ছেলের সঙ্গেই কাজ করবে। এই অস্বস্তিকর সহযোগিতাই তৈরি করে টানটান নাটকীয়তা। তবে সিরিজটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, মাধুরী দীক্ষিতকে সর্বশেষ দেখা গেছে গেল বছর, ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমাতে। এছাড়া চলতি মাসে মাধুরী দীক্ষিতকে কানাডায় একটি কনসার্টে অংশ নিতে দেখা গেছে, যেখানে তিনি তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন। 

 

 

কুইক নিউজ / মোহন / ২০ নভেম্বর ২০২৫/ সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit