সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান

২০ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্স, রণবীর বললেন…

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : গতকাল মঙ্গলবার মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমার ট্রেলার। মুক্তির পর থেকেই আলোচিত তারকাবহুল সিনেমার ট্রেলারটি। তবে সব ছাপিয়ে আলোচনায় সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে সারা অর্জুনের রসায়ন। নবাগত এই অভিনেত্রী রণবীরের চেয়ে ২০ বছরের ছোট। মুম্বাইয়ে গতকাল ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বিষয় নিয়ে কথা বলেছেন রণবীর। রণবীরের বয়স এখন ৪০, উল্টো দিকে সারার ২০। পর্দায় তাঁদের প্রেমের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। সারা অর্জুনের সঙ্গে অভিনয় নিয়ে রণবীর বলেন, ‘এই ছবিতে সারা দারুণ চরিত্রে অভিনয় করেছে। কিছু মানুষ এমনই। বয়সে ছোট হলেও সে প্রভাবশালী চরিত্রে অভিনয় করেছে।’‘ধুরন্ধর’ সিনেমায় সারা অর্জুন।

এক্স থেকে হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গেও সারা অর্জুনকে তুলনা করেছেন রণবীর। এখানেই শেষ নয়; রণবীর তাঁর নায়িকাকে নিয়ে আরও বলেন, ‘ও যেন সিনেমা করার জন্যই জন্মেছে। ওর অভিনয় দেখলে মনে হবে, এর আগে ও ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে। মানুষ ও শিল্পী হিসেবে ও খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে ও একজন। ওর জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’মণিরত্নমের পিরিয়ড ফিল্ম ‘পন্নিয়িন সেলভান’-এ ছোট নন্দিনী—অর্থাৎ ঐশ্বরিয়া রাইয়ের চরিত্রের অল্প বয়সী সংস্করণে অভিনয় করেছিলেন সারা। 

এর আগেই মাত্র চার বছর বয়সে আলোচনায় আসেন তিনি—২০১১ সালে তামিল ছবি ‘দেইভা থিরুমাগল’–এ বিক্রমের মেয়ের চরিত্রে অভিনয় করে। পরে ‘সাইভম’–এ (২০১৪) তাঁর অভিনয়ের জন্য প্রশংসা পান সমালোচকদের কাছ থেকে। প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী ‘ধুরন্ধর’ এমন মানুষের গল্প বলবে, যাদের নাম কেউ জানে না, যাদের কাহিনি লেখা নেই ইতিহাসের পাতায়। আড়ালের সেই নায়কদের গল্পই উঠে আসবে পর্দায়—যেমনটা হয়েছিল আদিত্য ধরের আগের ‘উরি’ ছবিতে। ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলকে রণবীর সিং। এক্স থেকে আদিত্য ধরের লেখা, পরিচালনা ও সহপ্রযোজনায় তৈরি ‘ধুরন্ধর’ প্রযোজনা করেছে জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওস। ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন ও অর্জুন রামপাল। তাঁদের সঙ্গে আছেন সারা অর্জুন ও রাকেশ বেদি। ছবিটি মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর।

 

কুইক নিউজ / মোহন / ১৯ নভেম্বর ২০২৫ / বিকাল ৩:১৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit