বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : ২১ মাস বয়স থেকে মডেলিং শুরু, এরপর ‘দেইভা থিরুমাগাল’ দিয়ে মাত্র ছয় বছর বয়সে অভিনয়ে নাম লেখান সারা অর্জুন। শিশুশিল্পী হিসেবে প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হন। সিনেমার বাইরে প্রায় শতাধিক বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। অন্তর্জালে এসেছে রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর ট্রেলার, যা নিয়ে ইতিমধ্যে চলছে চর্চা।

ট্রেলারে রণবীরের সঙ্গে দেখা গেছে সারাকেও। ছবিটিতে জুটি বেঁধেছেন তারা। সারা অর্জুনের প্রশংসা করে রণবীর সিং বলেছেন, এমন একটি বিশেষ মুহূর্তের অংশ হতে পেরে আমি ভাগ্যবান। সারা এখানে অসাধারণ।
আমার মনে হয়, সারা, এটা প্রমাণ করে যে হাজার হাজার প্রার্থীকে হারিয়ে এই চরিত্রে অভিনয় করতে পেরেছে। সারা অর্জুনকে হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিং-এর সঙ্গে তুলনা করেছেন রণবীর। তার মতে, মনে হচ্ছে অভিনয় করার জন্যই সে জন্মেছে।
এরপর অভিনেতা আরো বলেন, ওর অভিনয় দেখলে মনে হবে, এর আগে ও ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে। মানুষ ও শিল্পী হিসাবে ও খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ও একজন। ওর জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।
২০০৫ সালের ১৮ জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সারা অর্জুন।

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৫,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit