সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

পুলিশ হেফাজতে মিডিয়ায় আসামির ভিকটিম ব্লেমিং বক্তব্য অপসারণ ও বিচারকদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

আদালত প্রতিবেদক : পুলিশ হেফাজতে মিডিয়ায় আসামির ভিকটিম ব্লেমিং বক্তব্য অপসারণ, পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত ও বিচারকদের নিরাপত্তা চেয়ে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী । আজ ১৭ নভেম্বর বিচারপতি ফয়েজ আহমেদ এবং বিচারপতি মো: মনজুর আলম এর দ্বৈত বেঞ্চে রিটটি দায়ের করা হয়েছে।আগামী সপ্তাহে রিটের শুনানি হতে পারে।

রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় আক্রমণ করে তাঁর ছেলেকে হত্যা ও স্ত্রীকে গুরুতর জখম করার মামলার আসামি লিমন মিয়ার পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় মিডিয়ায় দেওয়া ভিকটিম ব্লেমিং ভাইরাল বক্তব্য অপসারণ, ঘটনায় দায়ী সংশ্লিষ্ট পুলিশদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন ও বিচারকদের জন্য সুপ্রীম কোর্টের নিরাপত্তা বিষয়ক পরিপত্র আশু বাস্তবায়নের জন্য সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল) বাদী হয়ে হাইকোর্ট বিভাগে একটি রিট দায়ের করেছেন।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান রিটে পিটিশনারের পক্ষে আইনজীবী নিযুক্ত হয়েছেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিটিআরসির চেয়ারম্যান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক সহ রাজপাড়া থানা, রাজশাহী, জালালাবাদ থানা, সিলেট এবং বোয়ালিয়া থানা, রাজশাহীর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

উক্ত রিটে ভুক্তভোগী বিচারক পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যর্থতার জন্য কেন বিবাদীদের দায়ী করা হবে না মর্মে রুল চাওয়া হয়। এছাড়া বিচারক এবং বিচারক পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে উপযুক্ত নীতিমালা প্রস্তুত করা, পুলিশ হেফাজতে মিডিয়ায় আসামির ভিকটিম ব্লেমিং বক্তব্য অপসারণ চেয়ে বিটিআরসি চেয়ারম্যানকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া এবং সংশ্লিষ্ট পুলিশদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন ও ইতোপূর্বে জারিকৃত বিচারকদের জন্য সুপ্রীম কোর্টের নিরাপত্তা বিষয়ক পরিপত্র আশু বাস্তবায়নের জন্য নির্দেশনা চাওয়া হয়।

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit