বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎​অর্থের অভাবে পাকা ধান কাটতে না পারা লালমনিরহাট সদর উপজেলার চারজন কৃষকের পাশে দাঁড়ালো জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীরা। ‎মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষকদলের শতাধিক নেতাকর্মী কাস্তে হাতে মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়নের ওই চার কৃষকের মোট তিন একর পনেরো শতাংশ জমির ধান কেটে দেন।

​এটি ছিল কৃষকদলের একটি জনহিতকর উদ্যোগ। জেলা কৃষক দলের সভাপতি নুরন্নবী মোস্তফার নেতৃত্বে এ দিন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিরচওড়া গ্রামের কৃষক এন্তাজুল হকের দুই একর এবং সোলায়মান আলীর ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে দেওয়া হয়। একই সঙ্গে হারাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কৃষক আশরাফুল হকের ৪৫ শতাংশ ও সিরাজুল হকের ৪০ শতাংশ জমির ধানও কেটে দেন নেতাকর্মীরা।

‎​এই কর্মসূচিতে জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাহেরুল হক (দুলু), সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক সারোয়ারুল হক লিংকন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়কআব্দুর রাজ্জাক এবং বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদর উপজেলার পাঁচ শতাধিক নেতাকর্মী কাস্তে হাতে ধান কাটায় অংশ নেন।

​এসময় জেলা কৃষক দলের সভাপতি নুরন্নবী মোস্তফা জানান, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরিব অসহায় কৃষকদের পাশে আমরা দাঁড়াবো। যারা অর্থের অভাবে ধান কাটতে পারেন না, আমরা তাদের খুঁজে বের করে ধান কেটে দিব। তিনি আরও জানান, চলতি মৌসুমের ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এই মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit