বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

বিএনপি ও জামায়াতের সঙ্গে ইসির সংলাপ বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় বুধবার বিএনপি ও জামায়াতে ইসলামী সঙ্গে আলোচনায় বসছে নির্বাচন কমিশন। একই দিন নতুন দল জাতীয় নাগরিক পার্ট-এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকেও (মার্কসবাদী) ডাকা হয়েছে। সোমবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার, রোববার, সোমবার ও বুধবার- চার দিন মিলিয়ে ৪৮টি দলকে আমন্ত্রণ জানানো হল। নতুন দুটি দল নিয়ে বর্তমানে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল রয়েছে।

ইসির জনসংযোগ শাখা বলছে, বুধবার সকালের পর্বে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএজেএমপি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।

দুপুর ২টা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, গণঅধিকার পরিষদ-জিওপি, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সংলাপে বসবে নির্বাচন কমিশন। এর আগে জামায়াতের সংলাপে আসার কথা ছিল এদিন। পরে তারিখ পরিবর্তন হয়।

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit