ক্রীড়া ডেস্ক : নেপালের বিপক্ষে অবিশ্যাস্য বাইসাইকেল কিক আর ‘পানেনকা’ পেনাল্টির পরও শেষ পর্যন্ত জয় পায়নি দল। সে সময় হতাশার কথা জানালেও পেশাদার ফুটবলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা ভালই জানেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা এই ফুটবলার। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিয়ম রক্ষার মর্যাদার লড়াইয়ে ম্যাচের আগে অনুশীলনে সোমবার নিজেদের ঝালিয়ে নিয়েছে দুদলই। জামাল-তারিক কাজির পর হামজা-জায়ান-শমিতদের আগমনে বদলে গেছে বাংলাদেশের ফুটবল।
























