শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

টম ক্রুজের হাতে উঠল বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ Time View

বিনোদন ডেস্ক : অবশেষে হলিউড তারকা টম ক্রুজ শেষ পর্যন্ত তার প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার পেলেন। রোববার (১৬ নভেম্বর) লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গভর্নর্স অ্যাওয়ার্ডসে মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু তাকে এই পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় টম ক্রুজ আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং সিনেমার সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি নিজের ছোটবেলার স্মৃতিও ভাগ করেন। ছোটবেলায় অন্ধকার হলঘরে এক ফোঁটা আলো পর্দায় ছড়িয়ে পড়ত, আর তখনই কল্পনার নতুন দিগন্ত খুলে যেত। সেই আলো তাকে গল্প বলার, চরিত্র নির্মাণের এবং স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিয়েছে। টম ক্রুজ এখন পর্যন্ত চারবার অস্কারের জন্য মনোনীত হয়েছেন—“বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই” ও “জেরি ম্যাগুয়ার”-এর জন্য সেরা অভিনেতা, “ম্যাগনোলিয়া”-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং “টপ গান: ম্যাভেরিক”-এর জন্য সেরা সিনেমার প্রযোজক হিসেবে।

এবার অনারারি অস্কার তাকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছে। অনুষ্ঠানে আরও সম্মাননা পেয়েছেন ডেবি অ্যালেন, উইন থমাস এবং মানবিক অবদানের জন্য ডলি পার্টন।

সূত্র- ভ্যারাইটি

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit