রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

মার্কিন মেরিন কোরের সঙ্গে হাইতি গ্যাংয়ের বন্দুকযুদ্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তায় থাকা মেরিন সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে হাইতির সন্দেহভাজন গ্যাং সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে রবিবার নিশ্চিত করেছেন মার্কিন মেরিন কোরের মুখপাত্র ক্যাপ্টেন স্টিভেন জে. কিনান।

তিনি জানান, গ্যাং সদস্যদের হামলার জবাবে মার্কিন মেরিনরা পাল্টা গুলি চালায়। ঘটনায় কোনো মার্কিন সেনা আহত হয়নি।

২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল মোইসের হত্যার পর থেকেই হাইতি চরম অস্থিতিশীলতার মধ্যে রয়েছে। ক্ষমতার শূন্যতায় সংগঠিত অপরাধী গোষ্ঠীগুলো রাজধানী পোর্ট অব প্রিন্সসহ দেশের বড় অংশে আধিপত্য বিস্তার করছে। দেশের বেশিরভাগ অঞ্চলই এখন জরুরি অবস্থা ও আইনশৃঙ্খলা সংকটে ভুগছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই হাইতিতে গ্যাং-সংক্রান্ত সহিংসতায় কমপক্ষে ৫ হসজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশজুড়ে প্রায় ১৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘ-সমর্থিত কেনিয়ার নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক বাহিনী ২০২৪ সালের মাঝামাঝি হাইতিতে মোতায়েন হলেও পর্যাপ্ত জনবল ও সরঞ্জামের অভাবে তাদের অগ্রগতি উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে। পরিকল্পিত ২৫শ’ সদস্যের মধ্যে মাত্র ৪০ শতাংশ মোতায়েন করা সম্ভব হয়।

এদিকে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র গত বছর থেকেই দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারকে হাইতি ছাড়ার নির্দেশ দিয়েছে। 

সূত্র: আরটি

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৫,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit