বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশের এই শাখার পরিত্যক্ত গেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে ব্যাংকের গেটের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। কিছুক্ষণ পর তারা পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে শাখার ভেতরে অবস্থানরত কর্মকর্তারা দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। শাখার পিয়ন কাম-গার্ড শেখ বাহাউদ্দিন বলেন, রাতে চারজন কর্মকর্তা এখানে থাকেন। তাদের উপস্থিতি থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। আমি এসে বিষয়টি শুনেছি।

ডিবুয়াপুর শাখা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, রাতে অফিসে অবস্থান করার সময় সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে আমাকে ডাকেন। নিচে নেমে দেখি গেটে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করি। এরপর পুলিশকে ফোন করি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমি  সদর থানায় অভিযোগ করেছি।

দায়িত্বরত সার্জেন্ট তাপস জানান, ঘটনার কিছুক্ষণ আগেও আমরা এখানে টহলে ছিলাম। অন্য একটি শাখার দিকে যাওয়ার সময় দেখি অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit