মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

খনিতে প্রবেশের মই ভেঙে ডিআর কঙ্গোতে নিহত কমপক্ষে ৩২

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

নিউজ ডেক্স : মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর (ডিআর কঙ্গো) একটি তামা ও কোবাল্ট খনিতে প্রবেশের মই ভেঙে এর ভিতরে মাটি ধসে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী রয় কাউম্বা মায়োন্ডে সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার লুয়ালাবা প্রদেশের খনিতে প্লাবিত এলাকায় সেতুটি ভেঙে পড়ে। তিনি বলেন, ৩২ জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো অনেকের সন্ধান চলছে। কঙ্গো বিশ্বে কোবাল্টের ৭০ শতাংশেরও বেশি সরবরাহ করে, যা বৈদ্যুতিক গাড়ি, অনেক ল্যাপটপ কম্পিউটার এবং মোবাইল ফোনে ব্যবহৃত ব্যাটারির জন্য অপরিহার্য।

তিনি বলেন, মূলত বন্যার পানি ঠেকাতে খনিতে একটি অস্থায়ী মই (ব্রিজ) তৈরি করা হয়েছিল। বিপুল সংখ্যক শ্রমিক একসঙ্গে দৌড়ে সেটি পার হওয়ার চেষ্টা করায় মইটি ভেঙে পড়ে। খনি খাত তদারকি সংস্থা এসএইএমএপি-এর প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে সেনাদের গুলিবর্ষণের শব্দে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে সবাই মই বেয়ে ওপরের দিকে ছুটে গেলে এটি ভেঙে ভূমি ধসে পড়ে এবং তারা একে অপরের ওপর পড়ে যায়। ফলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, খনিটি নিয়ে বহুদিন ধরে খনিশ্রমিক, সেখানে খনন কার্যক্রম সংগঠিত করার কথা ছিল এমন একটি সমবায় এবং সাইটটির আইনগত অপারেটরদের মধ্যে বিরোধ চলছিল। ওই সমবায় এবং সাইটটির আইনগত অপারেটরদের সঙ্গে চীনা পক্ষের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের (সিএনডিএইচ) প্রাদেশিক কার্যালয় থেকে এএফপিকে পাঠানো ছবিতে খনি শ্রমিকরা পরিখা থেকে মৃতদেহ বের করতে দেখা গেছে, যেখানে কমপক্ষে ১৭টি মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেকা যায়। সিএনডিএইচ-এর প্রাদেশিক সমন্বয়কারী আর্থার কাবুলো এএফপিকে বলেছেন, কালান্দোতে ১০ হাজারের বেশি খনি শ্রমিক কাজ করছিলেন।

প্রাদেশিক কর্তৃপক্ষ রবিবার ঘটনাস্থলে কার্যক্রম স্থগিত করেছে। দীর্ঘদিন ধরে ডিআরসির কোবাল্ট খনির শিল্পে শিশুশ্রমের ব্যবহার, বিপজ্জনক পরিস্থিতি এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। ডিআরসির খনিজ সম্পদও তিন দশকেরও বেশি সময় ধরে দেশটির পূর্বাঞ্চলে চলমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এদিকে মানবাধিকার সংগঠন এ ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। তারা বলেছে, খনিশ্রমিকদের সঙ্গে সেনাদের সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনও মন্তব্য করা হয়নি।

কুইক নিউজ/ মোহন / ১৭ নভেম্বর ২০২৫ / সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit