বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

‎লালমনিরহাটে দুলুর রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎লালমনিরহাট প্রতিনিধি : ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় লালমনিরহাট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৫ নভেমৃবর) বিকেলে মিশনমোড়স্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় “হামার বাড়ি” তে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‎দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড.ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র আব্দুস ছালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজমুল হোসেন প্রামানিক সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী।

‎এ সময় নেতারা বলেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু দীর্ঘদিন ধরে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার দ্রুত আরোগ্য লাভের মধ্য দিয়ে রংপুর বিভাগের রাজনৈতিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ‎মাহফিলে বক্তারা  নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। পরে দোয়া অনুষ্ঠানে জাতীয়তাবাদী দলের সকল অসুস্থ নেতাকর্মী এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। ‎দোয়া পরিচালনা করেন গোকুন্ডা ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

‎কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit