বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ বাড়াবে বিএনপি: আমীর খসরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩০৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ বাড়াবে বিএনপি। যাতে এর সুফল প্রত্যেকটা নাগরিক পেতে পারে।শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  আমীর খসরু মাহমুদ বলেন, কোন গোষ্ঠী বিশেষের কাছে যাতে আমাদের অর্থনীতি জিম্মি না থাকে। প্রাইভেট সেক্টরের অবদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। 

তিনি বলেন, আমাদের বিনিয়োগ স্কিল ডেভেলপমেন্টের জন্য করা হবে। শিক্ষায় ডেভেলপমেন্ট করতে হবে। বিনামূল্যে জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। এজন্য আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। অনেকগুলো ইন্সটিটিউশন সৃষ্টি করতে হবে। এসব কিছুই আমাদের আবিষ্কার নয়, বিশ্বের অনেক দেশেই এর মডেল চলছে। আমাদের শুধু সেসব দেশ থেকে কপি করে নিয়ে আসতে হবে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বাংলাদেশের অর্থনীতিতে সকল নাগরিকের অংশগ্রহণ থাকতে হবে। এজন্য বিএনপি একটি নতুন স্লোগান তৈরি করেছে, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ।তিনি বলেন, একটা রেস্টুরেন্টে করতে গেলে ১৯টা অনুমতি নিতে হয় বাংলাদেশে। এই অনুমতি নিতে নিতে আর ব্যবসা করা হয়ে উঠেনা। সরকারের বিভিন্ন পর্যায়ে যেই অনুমোদনের দরকার, সেটি ১৫ দিনের মধ্যে করার ব্যবস্থা করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা, ঘুষ-দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, ব্যবসাকে সহজ করতে যত আইন করতে হবে, পরিবেশ বদলাতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, তার সবকিছুই বিএনপি করবে। সভাপতির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, আমাদের আগামীর লক্ষ্য হলো, ফরিদপুরে পদ্মার এপাড়ে যুবকদের একটি আইটি হাব উপহার দিতে চাই। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রাশেদ আল মাহমুদ, বিএস জুটমিলের চেয়রাম্যানের বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া, বিজিএমইএর সাবেক সভাপতি এসএম ফজলুল হক, করিম গ্রুপের পরিচালক জাহাঙ্গীর মিয়া, ফরিদপুর জুট ফাইবার্সের পরিচালক চৌধুরী ফারিয়ান ইউসুফ।

সভায় আরো বক্তব্য দেন, চকবাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি একে কিবরিয়া স্বপন, মামুন গ্রুপের শাহীন শাহাবুদ্দিন, শরিয়তপুরের আলাউদ্দিন আল আজাদ, মাদারীপুরের লোকমান হোসেন মোল্লা, রাজবাড়ীর ইমারুল করিম, এফসিসিআই এর সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/রাত ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit